২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা রোববার শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টায় 'ক' ইউনিট (বিজ্ঞান অনুষদ) এবং দুপুর আড়াইটায় 'চ' ইউনিটের (বন ও পরিবেশ বিজ্ঞান ইন্সটিটিউট) ভর্তি পরীক্ষা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2008, 04:45 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা রোববার শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টায় 'ক' ইউনিট (বিজ্ঞান অনুষদ) এবং দুপুর আড়াইটায় 'চ' ইউনিটের (বন ও পরিবেশ বিজ্ঞান ইন্সটিটিউট) ভর্তি পরীক্ষা হয়। উপাচার্য অধ্যাপক এম বদিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে চলছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।" 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৩ হাজার ৪৯২ জন পরীক্ষার্থী অংশ নেয়। 'চ' ইউনিটে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ হাজার ৭৭৫ জন। বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদ ও দুটি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। সোমবার সকাল সাড়ে ১০টায় 'জ' ইউনিট (জীব বিজ্ঞান অনুষদ) ও দুপুর আড়াইটায় 'ছ' ইউনিটের (ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ) ভর্তি পরীক্ষা হবে। এছাড়া ১৮ নভেম্বর সকাল সাড়ে ১০টায় 'গ' ইউনিট (ব্যবসায় প্রশাসন অনুষদ, মানবিক ও বিজ্ঞান শাখা), ১৯ নভেম্বর সকাল সাড়ে ১০টায় 'খ' ইউনিট (কলা অনুষদ), ২০ নভেম্বর সকাল সাড়ে ১০টায় 'গ' ইউনিট (ব্যবসায় প্রশাসন অনুষদ, উচ্চমাধ্যমিক ব্যবসায় শিক্ষা ও ডিপ্লোমা ইন কমার্স এবং ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ শাখা), ২২ নভেম্বর সকাল সাড়ে ১০টায় 'ঙ' ইউনিট (আইন অনুষদ) ও দুপুর আড়াইটায় 'খ' ইউনিট (চারুকলা, আরবী ও ফার্সী, ইসলামিক স্টাডিজ, পালি ও সংস্কৃত) এবং ২৩ নভেম্বর সকাল সাড়ে ১০টায় 'ঘ' ইউনিট (সমাজ বিজ্ঞান অনুষদ) এর ভর্তি পরীক্ষা হবে। ছয়টি ইউনিট ও দুটি ইন্সটিটিউটে ৩ হাজার ৭৫টি আসনের বিপরীতে এবার ১ লাখ ১১ হাজার ৭৭০টি ফরম বিক্রি হয়েছে। প্রতি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে গড়ে ৩৬ জন। গত শিক্ষাবর্ষে ৯৮ হাজার ৪৪টি ফরম বিক্রি হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/টিএইচ/জেকে/২২৩৫ ঘ.