ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশ্নপত্র ফাঁেসর অভিযোগে কারিগরী বোর্ডের অধীনে অনুষ্ঠেয় নবম শ্রেণীর (এসএসসি ভোকেশনাল) তিনটি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উত্থাপিত হওয়ায় কারিগরী বোর্ডের অধীনে ১৬, ১৮ ও ২০ নভেম্বর অনুষ্ঠেয় এসএসসি ভোকেশনালের নবম শ্রেণীর গণিত-১, সামাজিক বিজ্ঞান-১ ও প্রেইড বিজ্ঞান-১ বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।"
অভিযোগ তদন্তের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের (প্রশাসন) নেতৃত্বে একটি ও কারিগরী বোর্ডের সচিবের নেতৃত্বে আরেকটি কমিটি করা হয়েছে বলে তিনি জানান। দুটি কমিটি আগামী তিন কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেবে।
কারিগরী বোর্ডের চেয়ারম্যান নিতাই চন্দ্র সূত্রধর রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রশ্নপত্র ফাঁসের কারণে উল্লিখিত তিন পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/টিএইচ/এসকে/২১৩৮ঘ.
bdnews24