ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ শিক্ষা বর্ষের 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল রোববার দুপুরে প্রকাশ করা হয়।
ফলা বাণিজ্য অনুষদের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (িি.িলহঁর.হবঃ) পাওয়া যাবে। এ বছর ৬০০ আসনের বিপরীতে ৩১ হাজার ৬শ' ৩৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। গত ১৪ নভেম্বর শুক্রবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার তারিখ জানার জন্য বাণিজ্য অনুষদের ডীন অফিসে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/১৯০৫ঘ.
bdnews24