২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ছাত্র ঐক্যের মিছিলে পুলিশের লাঠিপেটা, আহত ৬

রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে মঙ্গলবার বিকেলে আগ্রাসন বিরোধী ছাত্র ঐক্যের মিছিলে পুলিশের লাঠিপেটা এবং ধাওয়া পাল্টা ধাওয়ায় ছয় নেতা-কর্মী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2008, 03:19 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

রাজশাহী, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে মঙ্গলবার বিকেলে আগ্রাসন বিরোধী ছাত্র ঐক্যের মিছিলে পুলিশের লাঠিপেটা এবং ধাওয়া পাল্টা ধাওয়ায় ছয় নেতা-কর্মী আহত হয়েছেন। এরা হলেন- উদীচী কর্মী সুকর্ণা ও ফারজানা, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সায়েম, কর্মী হাসান ইমাম সাগর ও মুকুট এবং জাসদ ছাত্রলীগের রাবি শাখা সভাপতি তুষার। আহতদের সবাইকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত হাসান ইমাম সাগর সাংবাদিকদের জানান, মৌলবাদ সা