২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেডিকেলে ভর্তির ফল প্রকাশ

দেশের ১৫টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল সোমবার প্রকাশ হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মুন্সী জালাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বিকেলে ২০০৮-০৯ শিক্ষাবর্ষে ভর্তির ফল প্রকাশিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2008, 12:46 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ১৫টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল সোমবার প্রকাশ হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মুন্সী জালাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বিকেলে ২০০৮-০৯ শিক্ষাবর্ষে ভর্তির ফল প্রকাশিত হয়। সংশ্লিষ্ট কলেজের পাশাপাশি ইন্টারনেটে www.dghs.gov.bd ঠিকানায় ফল জানা যাচ্ছে। গত শুক্রবার অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় ২২১০টি আসনের বিপরীতে অংশ নেয় ৩১ হাজার ৬১৫ জন শিক্ষার্থী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসএনডি/১৮৪১ ঘ.