জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নভেম্বর ৬ (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম) - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক ছানোয়ার হোসেনকে লাঞ্ছিতকারী শিক্ষার্থীদের বিচারের দাবিতে শিক্ষক সমিতি বৃহস্পতিবার থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেছে।
শিক্ষক সমিতির নেতারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলবে। তবে পূর্বঘোষিত পরীক্ষা, সিন্ডিকেট, অর্থকমিটি ও ডিসিপ্লিনারী কমিটির সভা কর্মসূচির আওতামুক্ত থাকবে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ।
তিনি বলেন, "অভিযুক্ত শিক্ষার্থীদের স্থায়ী বহিস্কার না করা পর্যন্ত আজ (বৃহস্পতিবার) থেকে লাগাতার কর্মবিরতি চলবে। তবে পূর্বঘোষিত পরীক্ষা, সিন্ডিকেট, অর্থকমিটি ও ডিসিপ্লিনারী কমিটির সভা কর্মসূচির আওতামুক্ত থাকবে।"
একই দাবিতে গত ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত এক ঘন্টা করে কর্মবিরতির কর্মসূচি পালন করেছে শিক্ষক সমিতি। কিন্তু সমিতির ডাকা কর্মবিরতিতে অধিকাংশ শিক্ষক সাড়া না দিয়ে ক্লাশ ও পরীক্ষা নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ও ডিসিপ্লি
bdnews24