২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জবিতে প্রতি আসনে প্রার্থী ৩৯ জন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০০৮-০৯ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার জন্য ২ হাজার ২৫৫টি আসনের বিপরীতে ফরম বিক্রি হয়েছে ৮৮ হাজার ৭৩৮টি। এ হিসেবে প্রতিটি আসনের জন্য ভর্তিযুদ্ধে লড়বে ৩৯ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2008, 12:27 PM

Updated : 26 Aug 2022, 02:37 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০০৮-০৯ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার জন্য ২ হাজার ২৫৫টি আসনের বিপরীতে ফরম বিক্রি হয়েছে ৮৮ হাজার ৭৩৮টি। এ হিসেবে প্রতিটি আসনের জন্য ভর্তিযুদ্ধে লড়বে ৩৯ জন। বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টারের ভর্তি ফরম বিতরণ মঙ্গলবারই শেষ হয়। ভর্তি কমিটির প্রধান ও কলা অনুষদের ডিন ড. মো. আক্তারউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এবার কলা অনুষদের ১ হাজার ৫৫টি আসনের বিপরীতে ফরম কিনেছে ২২ হাজার ৩৩৮ জন শিক্ষার্থী। বিজ্ঞান অনুষদের ৬০০ আসনের বিপরীতে ১৪ হাজার ৮০০ জন এবং বাণিজ্য অনুষদের ৬০০ আসনের বিপরীতে পরীক্ষা দেবে ৩১ হাজার ৫০০ জন।" এছাড়া, বিভাগ পরিবর্তন অনুষদে সামাজিক বিজ্ঞানের ফরম বিক্রি হয়েছে ২০ হাজার ১০০টি। আগামী ১১ নভেম্বর বাণিজ্য অনুষদের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএসডি/এমআই/১৮৩১ ঘ.