গাজীপুর, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্য বিনিময় এবং যথাযথ পদক্ষেপ নেওয়ার মাধ্যমে মুসলিম ধর্মাবলম্বী জাতিগুলোকে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে মুসলিম জাতির অতীতের গৌরবোজ্জ্বল অবস্থান ফিরিয়ে আনার কথা বললেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ।
তিনি বলেন, "আমাদের আবার বিশ্বে নিজেদের অবদান পুনরুদ্ধার করতে হবে। এটা করতে হলে আমাদের পরস্পরের যোগাযোগ বাড়াতে, তথ্য ও প্রযুক্তিগত জ্ঞান বিনিময় বাড়াতে হবে এবং একক ও দলগত পদক্ষেপগুলোতে
bdnews24