চট্টগ্রাম, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন উপলক্ষে আগামী ৪ নভেম্বর থেকে তিন দিনের ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদালয় কর্তৃপক্ষ।
৫ নভেম্বর সমাবর্তন অনুষ্ঠানের পর ৮ নভেম্বর বিশ্ববিদ্যালয় খুলবে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন দিনের ছুটি চলাকালে বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস বা পরীক্ষা হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/জেকে/২১১৫ ঘ.
bdnews24