২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির শিক্ষক সমিতির কর্মবিরতিতে সাড়া দেননি অধিকাংশ শিক্ষক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক ছানোয়ার হোসেনকে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিচারের দাবিতে বৃহস্পতিবার শিক্ষক সমিতির ডাকা দুই ঘণ্টার কর্মবিরতিতে অধিকাংশ শিক্ষক অংশ নেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2008, 12:26 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অক্টোবর ৩০ (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম) - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক ছানোয়ার হোসেনকে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিচারের দাবিতে বৃহস্পতিবার শিক্ষক সমিতির ডাকা দুই ঘণ্টার কর্মবিরতিতে অধিকাংশ শিক্ষক অংশ নেননি। কর্মসূচি উপেক্ষা করে তারা ক্লাশ ও পরীক্ষা নিয়েছেন। বিভিন্ন বিভাগ ঘুরে দেখা গেছে, বেশির ভাগ শিক্ষক ক্লাশ ও নির্ধারিত পরীক্ষা নিয়েছেন। অর্থনীতি বিভাগের ৩৪ ও কম্পিউটার সায়েন্সের ৩৫ ব্যাচের পরীক্ষা অনুষ্ঠিত হতে দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মাফরুহী সাত্তার এর সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অধিকাংশ শিক্ষক নিজেদের বিভাগে ক্লাশ ও পরীক্ষা নিয়েছেন।" শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিচার দাবিতে বুধবার শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় কর্মবিরতির কর্মসূচি নেওয়া হয়। এ কর্মসূচির অনুযায়ী বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১১টা কর্মবিরতি পালন করা হয়। এছাড়া ১ থেকে ৫ নভেম্বর সকাল ৯ টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত কর্মবিরতি পালনের কর্মসূচি রয়েছে। ক্লাশে যোগ দেওয়া কয়েকটি বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিচার প্রক্রিয়া অব্যাহত আছে, এ অবস্থায় সমিতির এ ধরনের সিদ্ধান্ত নেওয়া কতটা যৌক্তিক সেটা আপনারা (সাংবাদিকরা) বুঝতে পারছেন।" এ ব্যাপারে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মুজমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যে সব সহকর্মী ক্লাস নিয়েছে সেটা তাদের ব্যাপার, তারা কেন ক্লাস নিয়েছে তোমরা (সাংবাদিকরা) তাদের কাছে জিজ্ঞাসা করো। সমিতির কর্মসূচি চলবে, কে ক্লাস নিল আর কে নিল না তা দেখার বিষয় নয়।" সমিতির পক্ষ থেকে কর্মসূচিতে যোগ না দেওয়া শিক্ষকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এদিকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ২০০৩-০৪ এবং ২০০৪-০৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের সাময়িকভাবে করা বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার উপাচার্যকে স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপিতে বলা হয়, "ছয় শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা পর্যন্ত তারা ক্লাশ-পরীক্ষায় অংশ নেবেন না। কর্তৃপক্ষকে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তারা অনুরোধ জানান।" এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ও ডিসিপ্লিনারী কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক মাফরুহী সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাময়িকভাবে বহি