২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরের জলাবদ্ধ তিন উপজেলার পরীক্ষার্থীদের ফি মওকুফ

যশোরের জলাবদ্ধ তিন উপজেলার ১৬ বিদ্যালয়ের ৩৭৬ জন এবং ছয়টি মাদ্রাসার ৭৭ জন শিক্ষাথীর এসএসসি ও দাখিল পরীক্ষার বোর্ড ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2008, 02:48 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের জলাবদ্ধ তিন উপজেলার ১৬ বিদ্যালয়ের ৩৭৬ জন এবং ছয়টি মাদ্রাসার ৭৭ জন শিক্ষাথীর এসএসসি ও দাখিল পরীক্ষার বোর্ড ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ঝিকরগাছা, কেশবপুর ও মনিরামপুর উপজেলার এসব শিক্ষার্থীর ২০০৯ সালের এএসএসসি ও দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার কথা। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়ে বলেন, "জলাবদ্ধতার শিকার শিক্ষার্থীদের সমস্যার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" চলতি মাসের শুরুর দিকে ভারী বর্ষণ ও উজান থেকে আসা পানিতে কপোতাক্ষ নদের উপকূলবর্তী যশোরের ঝিকরগাছা, মনিরামপুর ও কেশবপুর, খুলনার পাইকগাছা এবং সাতক্ষীরার তালা উপজেলার বিশাল এলাকা প্লাবিত হয়। এতে পানিবন্দি হয়ে পড়ে লক্ষাধিক মানুষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/পিসি/এসএনডি/এসকে/২০৪৪ঘ.