ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ মাধ্যমিকে ২০০ নম্বরের বাংলা ও ইংরেজি না পড়া ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগে ভর্তি হতে পারবে না- এ নিয়ম প্রত্যাহার করা না হলে ভর্তি সংক্রান্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে বিএনপি-জামায়াতপন্থী 'সাদা' দলের শিক্ষকরা।
বৃহস্পতিবার দুপুরে উপাচার্যের সঙ্গে দেখা করে প্রায় ১০০ শিক্ষক তাদের এ সিদ্ধান্তের কথা জানান।
তারা ডিনস কমিটির সভা ডেকে অবিলম্বে এ নিয়ম প্রত্যাহারের দাবি জানান এবং তা না হলে আরো কঠোর কর্মসূচি দেয়ার হুমকি দেন।
বুধবার সাদা দলের সাধারণ সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
উপাচার্যের সঙ্গে বৈঠকের পর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলোজি অনুষদের ডিন অধ্যাপক শাহিদা রফিক বলেন, "মাদ্রাসা ছাত্রদের এসব বিভাগে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত করার জন্যই এ নিয়ম করা হয়েছে। ডিনস কমিটি ও সাধারণ ভর্তি কমিটিতে এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি।"
উপাচার্য এস এম এ ফায়েজ বলেন, "সাধারণ ভর্তি কমিটি ও ডিনস কমিটিতে এ বিষয়টি সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। ডিনস কমিটির সভার মাধ্যমে এ বছর এ নিয়ম চালু করা হবে এবং পরবর্তীতে প্রয়োজন হলে এ ব্যাপারে আরো আলোচনা করা হবে- এমন সিদ্ধান্তই নেওয়া হয়েছিল।"
এ বিষয়টি নিয়ে শিক্ষকদের বিভক্ত না হওয়ার আহ্বান জানান উপাচার্য।
তিনি আরো বলেন, "একটি নিয়ম ভর্তি নির্দেশিকায় প্রচার হওয়ার অর্থই হলো এটি অনুমোদিত হয়েছে। এখানে যদি কোনো সংশয় থাকতো তাহলে তা নির্দেশিকায় আসতো না।"
সাদা দলের শিক্ষকদের বিরোধিতার মুখে কর্তৃপক্ষ এ নিয়মের পরিবর্তন করবে কি না জানতে চাইলে তিনি বলেন, "কোনো চাপের কারণে কোনো পরিবর্তন হবে না। প্রয়োজন হলে সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়ে পুনরায় আলোচনা হবে।"
গত ২০ সেপ্টেম্বর উপাচার্যের সভাপতিত্বে সাধারণ ভর্তি কমিটির সভায় বিভাগীয় প্রধান ও ডিনদের উপস্থিতিতে ভর্তির এ নিয়ম অনুমোদন করা হয়। এরপর ২৩ সেপ্টেম্বর ডিনস কমিটির সভায় এ বিষয়ে আলোচনা হয়।
সাদা দলের প্রভাবশালী নেতা ও 'খ' ইউনিট ভর্তি কমিটির প্রধান কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন বলেন, "যে প্রক্রিয়ায় নিয়মগুলো নির্দেশিকায় এসেছে তা প্রক্রিয়াগতভাবে সঠিক।"
তাহলে সাদা দলের শিক্ষকরা এর বিরোধিতা করছেন কেন- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা বাধ্য করছি না। তবে এটি নিয়ে আরো ভাবা উচিত।"
নিজে ভর্তি কমিটিতে থেকে এ নিয়ম চালুর প্রক্রিয়ার সঙ্গে জড়িত হওয়ার পরও এখন কেন এ নিয়মের বিরোধিকতা করেছেন- এ প্রশ্নের জবাবে সদরুল আমিন বলেন, "অ্যাকাডেমিক স্ট্যান্ড থেকে আমরা এ কথাগুলো বলছি। আমি ও আমার সহকর্মীরা মনে করি, এ নিয়মের কারণে একটি নির্দিষ্ট গ্র"পের শিক্ষার্থীদের স্বার্থ ক্ষুণ
bdnews24