২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড. জেহাদুল করিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম জেহাদুল করিমকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2008, 01:13 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম জেহাদুল করিমকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেয়া হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদ আগামী চার বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেন। শিক্ষা মন্ত্রণালয় বুধবার এ সংক্রন্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। ড. জেহাদুল করিম ১৯৪৯ সালে কুমিল্লার লাকসাম থানার নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। কুষ্টিয়া স্কুল ও কলেজে পড়ালেখা শেষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সনদ লাভ করেন। ১৯৭৪ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগ দেন। ড. জেহাদুল করিম ১৯৯৭-৯০ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, ১৯৮৮-৯১ শাহ্ মখ্দুম (এসএম) হলের প্রাধ্যক্ষ, তিনবার শিক্ষক সমিতির বিভিন্ন পদে এবং লেকচারার ক্যাটাগরিতে একাডেমিক কাউন্সিলের সদস্য, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির সদস্য ছাড়াও দুবার সিনেট সদস্য নির্বাচিত হন। ১৯৯৮ সালে তিনি রাবির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে নৃবিজ্ঞান বিভাগে যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৯১০ ঘ.