চট্টগ্রাম, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ-পূজার ছুটি শেষে বৃহস্পতিবার খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
গত ১৬ সেপ্টেম্বর থেকে ছুটি ভোগের পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে।
বিশ্ববিদ্যালয় তথ্য শাখার ডেপুটি রেজিস্ট্রার ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় খোলার দিন থেকেই সাধারণ সময়সূচি অনুযায়ী ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনও যথারীতি চলাচল করবে।
চবি প্রক্টর ড. মোহাম্মদ জসীমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্ববিদ্যালয়ের সবকিছ্ ুস্বাভাবিক থাকায় ক্যাম্পাসে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এসএনডি/১৯১৫ ঘ.
bdnews24