২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির ভর্তি পরীক্ষার যোগ্যতা নির্ধারণ সম্পন্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০০৮-০৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষার যোগ্যতা নির্ধারণ সম্পন্ন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2008, 04:18 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০০৮-০৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষার যোগ্যতা নির্ধারণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ শাফি সাংবাদিকদের জানান, চলতি শিক্ষা বর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মিলে মোট জিপিএ ৭.৫ এবং প্রত্যেক পরীক্ষায় ন্যূনতম ৩.৫ থাকতে হবে। বাণিজ্য শাখার শিক্ষার্থীদের মোট জিপিএ ৭ এবং প্রত্যেক পরীক্ষায় ন্যূনতম ৩.৫ থাকতে হবে। মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৬.৫ এবং প্রত্যেক পরীক্ষায় ন্যূনতম ৩ পেতে হবে। এছাড়া আইন অনুষদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য সব শাখার শিক্ষার্থীদের প্রয়োজনীয় জিপিএ-এর অতিরিক্ত ০.৫ থাকতে হবে। ভর্তি কমিটির সভাপতি ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মামনুনুল কেরামতের সভাপতিত্বে সভায় বিভিন্ন বিভাগের সভাপতি এবং প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১৬ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষা চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। ১৮ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িৎঁ.ধপ.নফ থেকে ফরম সংগ্রহ করা যাবে। ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র ও পরীক্ষার ফি বাবদ নগদ একশ টাকা ২ নভেম্বরের মধ্যে সংশ্লি