২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলছে রোববার

এলাকাবাসীর সাথে ছাত্রদের সংঘর্ষের জের ধরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় রোববার খুলছে। এর আগে শনিবার বিশ্ববিদ্যালয়ের ১৬টি ছাত্রাবাস খুলে দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2008, 01:00 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এলাকাবাসীর সাথে ছাত্রদের সংঘর্ষের জের ধরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় রোববার খুলছে। এর আগে শনিবার বিশ্ববিদ্যালয়ের ১৬টি ছাত্রাবাস খুলে দেওয়া হবে। গত ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় খোলার এ তারিখ চূড়ান্ত করা হয়। এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষের পর গত ২০ আগস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সিণ্ডিকেট ডেকে ক্যাম্পাস অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করেন। এদিকে বিশ্ববিদ্যালয় খোলার আগে শুক্রবার প্রাধ্যক্ষদের বৈঠক হয়। এতে আবাসিক ছাত্রদের জন্য বেশ কিছু নিয়ম নীতি অনুসরণের সিদ্ধান্ত হয়েছে বলে জানান সৈয়দ আমীর আলী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক গোলাম মর্তুজা। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আবাসিক হলগুলোতে কেবল সংশ্লিষ্ট হলের শিক্ষার্থীরাই তাদের পরিচয়পত্র দেখিয়ে ও নাম নিবন্ধন করে ঢুকতে পাবে। হলগুলোতে অবস্থানকারী 'গেস্ট' শিক্ষার্থীরাও আবাসিক হলে প্রবেশ করতে পারবে। তবে তাদের অবশ্যই গেস্ট কার্ডের নবায়ন ফি হিসেবে ১৫০ টাকা করে দিতে হবে। নইলে ঢুকতে দেওয়া হবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০০ ঘ.