জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ ও দুর্গাপূজার ২১ দিন ছুটি শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোববার খুলছে।
ক্লাস রোববার থেকে শুরু হলেও বিভাগীয় ও প্রশাসনিক কার্যালয়গুলো গত গত ৬ অক্টোবর থেকে খোলা রয়েছে।
এদিকে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিভিন্ন বিভাগের পরীক্ষাগুলো ছুটির মধ্যেই চলছে।
গত ২১ সেপ্টেম্বর ঈদ ও পূজার ছুটি শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৩১০ ঘ.
bdnews24