২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ পরিবর্তন

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ পরিবর্তন করে ১৪ ও ১৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2008, 04:37 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ পরিবর্তন করে ১৪ ও ১৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। বুধবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনআইটিআরসিএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। এতে বলা হয়, "অনিবার্য কারণে ৪র্থ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ১৭ ও ১৮ অক্টোবরের পরিবর্তে ১৪ ও ১৫ নভেম্বর হবে। পরীক্ষার সময়সূচিসহ অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।" স্কুল পর্যায়ে বেসরকারি শিক্ষক প্রার্থীদের আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে ১৪ নভেম্বর সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত। আর ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। কলেজ পর্যায়ে প্রার্থীদের আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে ১৫ নভেম্বর সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত। ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈধ পরীক্ষার্থীদের নাম এবং কে কোনো কেন্দ্রে পরীক্ষা দেবে তার তালিকা পরীক্ষার এক সপ্তাহ আগে এনটিআরসিএ'র ওয়েবসাইটে (িি.িহঃৎপধ.মড়া.নফ) প্রকাশ করা হবে। বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী প্রতিষ্ঠানে শিক্ষক পদে চাকরির আবেদন করতে হলে এই নিবন্ধন পরীক্ষায় উর্ত্তীর্ণ হতে হয়। উর্ত্তীর্ণ প্রার্থীদের একটি সনদ দেওয়া হয়, যা শিক্ষক নিয়োগের আবেদনের সময় জমা দিতে হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/টিএইচ/এমএআর/জেকে/২২২১ ঘ.