ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৮তম বিসিএস এর প্রিলিমিনারী পরীক্ষা আগামী ২৮ নভেম্বর হতে পারে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. সা'দত হুসাইন। আর ২৯ তম বিসিএস পরীক্ষার সার্কুলার আগামী বছরের জানুয়ারিতে দেওয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বুধবার পিএসসিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সা'দত হুসাইন বলেন," নভেম্বরের শেষ সপ্তাহের শুক্র ও শনি কোন একদিন ২৮ তম বিসিএস'এর প্রিলিমিনারী পরীক্ষা নেওয়ার চেষ্টা চলছে। সে হিসেবে ২৮ নভেম্বর এই পরীক্ষা হতে পারে। সে লক্ষ্যেই চেষ্টা চলছে। তবে তারিখ চূড়ান্ত হয়নি।"
২৮ নভেম্বর শুক্রবার।
২৮ তম বিএসএস পরীক্ষার আবেদন পত্র চলতি বছরের ৩১ মার্চ থেকে বিতরণ শুরু হয়ে ১৫মে শেষ হয়।
এই পরীক্ষায় বিভিন্ন ক্যাডারে এক হাজার ৭২০টি পদের বিপরীতে প্রায় এক লাখ বিশ হাজার আবেদনপত্র জমা পড়েছে বলে পিএসসি'র এক কর্মকর্তা জানান।
অন্যদিকে ২৯ তম বিসিএস পরীক্ষার বিষয়ে পিএসসি চেয়ারম্যান জানান, আগামী জানুয়ারিতে এ বিসিএসের সার্কুলার দেওয়ার চেষ্টা চলছে।
ইতোমধ্যে পিএসসি সদস্য অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল আবিদুর রেজা খানকে এই বিসিএস পরীক্ষার প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
সা'দত হুসাইন স
bdnews24