২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি-এইচএসসিতে অংশ নিতে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশ নিতে হলে আগের মতো নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে। তবে নিয়ন্ত্রণবর্হিভূত কোনো ঘটনা বা শারীরিক অসুস্থতার কারণে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে না পারলে কিংবা বিশেষ কারণে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে যথাযথ প্রমাণসাপেক্ষে অভিভাবকদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে পারবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2008, 01:24 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

ঢাকা, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশ নিতে হলে আগের মতো নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে। তবে নিয়ন্ত্রণবর্হিভূত কোনো ঘটনা বা শারীরিক অসুস্থতার কারণে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে না পারলে কিংবা বিশেষ কারণে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে যথাযথ প্রমাণসাপেক্ষে অভিভাবকদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে পারবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশ নিতে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্তসংক্রান্ত বিভ্রান্তি কাটাতে সোমবার এক নতুন পরিপত্রে শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগের একটি পরিপত্র নিয়ে বিভ্রান্তির পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে নতুন একটি পরিপত্র জারি করেছে। সোমবার এটি জারি হয়েছে।" তিনি জানান, এ ব্যাপারে চলতি বছরের ফেব্র"য়ারিতে জারি করা পরিপত্রে শব্দগত কিছু সমস্যার কারণে নির্বাচনী পরীক্ষায় অংশ না নিয়ে কিংবা অনুত্তীর্ণ হয়েও শিক্ষার্থীরা এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে বলে বিভ্রান্তি সৃষ্টি হয়। নতুন এ পরিপত্র জারির পর বিভ্রান্তি দূর হবে। ২০০৩ সালে এসএসসিতে নির্বাচনী পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হলেও পরীক্ষায় অংশ নিতে না দেওয়ার নিয়ম চালু হয়। এর ফলে এসএসসি পরীক্ষার ফলাফলে ইতিবাচক প্রভাব পড়তে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/টিএইচ/এমএইচবি/১৯১৬ ঘ.