২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া আঞ্চলিক উচ্চ শিক্ষা সম্মেলন শুরু সোমবার

এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে সোমবার ঢাকায় শুরু হচ্ছে তিন দিনের 'এশিয়া আঞ্চলিক উচ্চ শিক্ষা সম্মেলন'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2008, 12:06 PM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ঢাকা, ০৫ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে সোমবার ঢাকায় শুরু হচ্ছে তিন দিনের 'এশিয়া আঞ্চলিক উচ্চ শিক্ষা সম্মেলন'। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ব্যবসা প্রতিষ্ঠান, ফাউন্ডেশন ও সরকারের প্রায় ১৩০ জন প্রতিনিধি 'বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় উচ্চ শিক্ষা' শীর্ষক এ সম্মেলনে যোগ দিয়ে খাদ্য নিরাপত্তা, নারী উদ্যোগ, শিক্ষক প্রশিক্ষণ ও প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার মতো বিষয়ে আলোচনা করবেন। রোববার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এই আঞ্চলিক উচ্চ শিক্ষা সম্মেলনের আয়োজন করেছে। বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, কাম্পুচিয়া, ভারত, ইন্দোনেশিয়া, কিরগিজ প্রজাতন্ত্র, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, কাতার, শ্রীলংকা, তাজিকিস্তান, থাইল্যান্ড, তিমোর-লেস্তি, যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থার প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/এমএইচবি/২২৫৭ ঘ.