২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাবলিক বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি বাড়ানোর সুপারিশ করবে মঞ্জুরি কমিশন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 'টিউশন ফি' বাড়ানোর সুপারিশ করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। কমিশনের ৩৪তম বার্ষিক প্রতিবেদনের খসড়ায় এ বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মোশতাক আহমেদকে জানান, খসড়াটি চূড়ান্ত করে আগামী মাসে মন্ত্রণালয়ে জমা দেওয়ার জন্য কাজ চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2008, 06:35 AM

Updated : 26 Aug 2022, 02:27 PM

মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 'টিউশন ফি' বাড়ানোর সুপারিশ করবে বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। কমিশনের ৩৪তম বার্ষিক প্রতিবেদনের খসড়ায় এ বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খসড়াটি আগামী মাসে চূড়ান্ত করে সরকারের কাছে জমা দেওয়ার জন্য কাজ চলছে। খসড়ায় বলা হয়েছে, 'যুগোপযোগী, মানসম্মত ও বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফি বাড়ানো প্রয়োজন। তবে মেধাবী ও গরিব শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার বিষয়টি যেন উপেক্ষিত না হয় সেদিকেও দৃষ্টি দিতে হবে।' টিউশন ফি বাড়ানোর ব্যাপারে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আলোচনা করে করণীয় নির্ধারণ করা যেতে পারে বলে মন্তব্য করা হয়েছে এই খসড়া প্রতিবেদনে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়ের বিনিয়োগ এবং আর্থিক কৃচ্ছতা সাধনের সুপারিশ করে খসড়া প্রতিবেদনে বলা হয়েছে, 'আর্থিক নীতিমালা ও বাজেট অনুযায়ী ব্যয় ও হিসাব পরিচালিত হচ্ছে কি না তা মনিটর করার জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের নেতৃত্বে অর্থ সংশ্লিষ্ট বিষয়ে একটি কমিটি গঠন করা যেতে পারে।' পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা বহির্ভূত খাত, যেমন পরিবহন, বিদ্যুৎ, টেলিফোন ইত্যাদিতে ব্যয় কমানোর পাশাপাশি নিজস্ব আয় বাড়ানোর পরামর্শ দিয়েছে মঞ্জুরি কমিশন। এছাড়া স্বায়ত্বশাসনের সুযোগে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত জনবল নিয়োগ, পদোন্নতি ও অন্যান্য আর্থিক সুযোগ-সুবিধা প্রদানের চলমান প্রবণতা বন্ধ করতে বলা হয়েছে এ প্রতিবেদনে। কমিশনের পূর্ব অনুমোদন ছাড়া নতুন বিভাগ খোলা ও শিক্ষক নিয়োগের প্রবণতা সম্পূর্ণ বন্ধ করার কথাও বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/টিএইচ/জেকে/১২২৫ ঘ.