ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৭-'০৮ শিক্ষাবর্ষে 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পেছানো হয়েছে।
নতুন তারিখ অনুযায়ী আগামী ১৫ ফেব্র"য়ারি হবে এ পরীক্ষা। ১ ফেব্র"য়ারি এ পরীক্ষা হওয়ার কথা ছিল।
শনিবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়।
সভা শেষে কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সব প্রস্তুতি শেষ করতে 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী ১৫ ফেব্র"য়ারি এ পরীক্ষা হবে।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ৮ ফেব্র"য়ারি। অন্য দুটি ইউনিট 'ক' ও 'গ' ইউনিটের পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএম/এমআই/১৩৫১ ঘ.
bdnews24