২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৮ তম বিসিএস পরীক্ষার সার্কুলার হয়েছে

২৮ তম বিসিএস পরীক্ষার সার্কুলার দেওয়া হয়েছে। মঙ্গলবার সরকারি কর্মকমিশনে অনুষ্ঠিত বৈঠকে সার্কুলার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2008, 03:48 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৮ তম বিসিএস পরীক্ষার সার্কুলার দেওয়া হয়েছে। মঙ্গলবার সরকারি কর্মকমিশনে অনুষ্ঠিত বৈঠকে সার্কুলার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি কর্মকমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব মঞ্জুর হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামী ৩০ মার্চ থেকে আবেদনপত্র দেওয়া শুরু হবে। এটি জমা দেওয়ার শেষ তারিখ ১৫ মে।" সোনালী ব্যাংকের নির্দিষ্ট শাখায় পরীক্ষার আবেদনপত্র পাওয়া যাবে। আগে বিসিএস পরীক্ষার আবেদনপত্র সরকারি কর্মকমিশনে জমা দেওয়ার বিধান ছিল। কিন্ত এবার পাঁচটি বিভাগীয় শহরে সরকারি কর্মকমিশনের আঞ্চলিক অফিসে তা জমা দেওয়া যাবে। এছাড়া, জেলা প্রশাসকের কার্যালয়েও আবেদন জমা দেওয়ার বিধান রাখা হয়েছে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সরকারি কর্মকমিশনের চেয়ারম্যানসহ সদস্যদের নিয়োগ দেওয়ার মাধ্যমে কমিশন পুর্নগঠনের পর প্রথমবারের মতো বিসিএস পরীক্ষা সার্কুলার দেওয়া হলো। ২০০৫ সালের শেষ দিকে ২৭তম বিসিএস পরীক্ষার সার্কুলার দেওয়া হয়। বর্তমানে ২৭ তম বিসিএস এর মৌখিক পরীক্ষা চলছে। বিডিনিউট টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এসএনডি/২১৪০ ঘ.