জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ২২ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম)- ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের কারাবন্দি ছাত্র-শিক্ষকদের মুক্তির দাবিতে মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে সকাল ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শতাধিক শিক্ষার্থী মানববন্ধন কর্মসূচি পালন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে কারাবন্দি শিক্ষক শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় চলমান পরিস্থিতির আরও অবনতি হতে পারে। একইসঙ্গে তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৪ ঘ.
bdnews24