২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি'র ছাত্র-শিক্ষকদের বিরুদ্ধে একটি মামলার রায় সোমবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক ও ১৫ ছাত্রের বিরুদ্ধে দায়ের করা একটি মামলার রায় দেওয়া হবে সোমবার। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর দ্রুত বিচার নিষ্পত্তির ব্যাপারে আদালতে একটি সরকারি আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2008, 12:31 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক ও ১৫ ছাত্রের বিরুদ্ধে দায়ের করা একটি মামলার রায় দেওয়া হবে সোমবার। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর দ্রুত বিচার নিষ্পত্তির ব্যাপারে আদালতে একটি সরকারি আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা মেট্রোপলিটান অতিরিক্ত বিশেষ সরকারি কৌসুলি মাগফুর রহমান ঢাকা মহানগর হাকিম হাবিবুর রহমান সিদ্দিকীর আদালতে এ আবেদন দখিল করেন। আবেদন জমা দিয়ে মাগফুর রহমান বলেন, "মামলাটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর হওয়ায় সরকার মামলার রায় দ্রুত ঘোষণার জন্য আদালতের প্রতি অনুরোধ জানিয়েছে।" এই আবেদনের ব্যাপারে আদালতে আসামি পক্ষের কৌসুলি আব্দুল মান্নান খান প্রতিপক্ষকে প্রশ্ন করেন, "যুক্তি-তর্ক না শুনেই রায় দেওয়ার আবেদন করছেন আপনারা?" জবাবে মাগফুর রাহমান বলেন, "বিষয়টি তা নয়। বরং যুক্তি-তর্ক ও শুনানি দ্রুত শেষ করে এ ব্যাপারে আদালতের রায় দেওয়ার জন্যই আবেদন জানানো হয়েছে।" আব্দুল মান্নান বলেন, মামলার এ পর্যায়ে বাদি পক্ষ এ ধরনের কোনো আবেদন জানাতে পারেন না। এদিকে আগস্টের ছাত্র বিক্ষোভে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় মহানগর হাকিম গোলাম রব্বানির আদালতে দায়ের করা আরেকটি মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে সোমবার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিএইচ/আরএ/এমএ/১৭০০ঘ.