২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ইংরেজি পরীক্ষা আবার স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শনি ও রোববার অনুষ্ঠেয় অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষাটি আবার স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2008, 04:11 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শনি ও রোববার অনুষ্ঠেয় অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষাটি আবার স্থগিত করা হয়েছে। শুক্রবার এক সরকারি তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, 'অনিবার্য কারণ বশত' পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। ইংরেজি বিষয়ের পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে। অন্যান্য বিষয়ের পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে। এর আগে গত ১১ নভেম্বর ওই বিষয়ের ওপর পরীক্ষা নেওয়ার পর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তা বাতিল করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/এমএসবি/২২০২ ঘ.