২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির আটক শিক্ষকরা 'বন্দি বিবেক': অ্যামনেস্টি

ছাত্র বিক্ষোভের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটক চার শিক্ষককে 'বন্দি বিবেক' অভিহিত করে অবিলম্বে তাদের মুক্তির আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থার মহাসচিব আইরিন কান বৃহস্পতিবার ঢাকা শেরাটন হোটেলে সংবাদ ব্রিফিংয়ে বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চার শিক্ষককের বিচার চলছে, তাদের বন্দি বিবেক মনে করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থা তাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2008, 12:33 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র বিক্ষোভের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটক চার শিক্ষককে 'বন্দি বিবেক' অভিহিত করে অবিলম্বে তাদের মুক্তির আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থার মহাসচিব আইরিন কান বৃহস্পতিবার ঢাকা শেরাটন হোটেলে সংবাদ ব্রিফিংয়ে বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চার শিক্ষককের বিচার চলছে, তাদের বন্দি বিবেক মনে করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থা তাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছে।" আগস্টে ছাত্র বিক্ষোভের পর দায়ের হওয়া মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক হারুন-অর-রশীদকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে আত্মসমর্পণের পর আরও দুই শিক্ষক অধ্যাপক সদরুল আমীন ও অধ্যাপক নিমচন্দ্র ভৌমিককে কারাগারে পাঠানো হয়। আইরন খান বলেন, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়ার প্রতিবাদ জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এরই মধ্যে বিচারে সাজা পাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা ঘোষণার কারণে মুক্তি পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআর/এসএনডি/জিএনএ/১৮০০ ঘ.