২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক চৌধুরী জহুরুল হক মারা গেছেন

সাহিত্যিক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক চৌধুরী জহুরুল হক বৃহস্পতিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে নগরীর পাথরঘাটায় নিজের বাসায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬০ বছর। বিকাল চারটায় নগরীর লালদীঘির মাঠে জানাজা শেষে মিসকিন শাহ মাজার কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। তিনি স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2008, 11:52 AM

Updated : 26 Aug 2022, 01:08 PM

চট্টগ্রাম, জানুয়ারী ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাহিত্যিক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক চৌধুরী জহুরুল হক বৃহস্পতিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে নগরীর পাথরঘাটায় নিজের বাসায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬০ বছর। বিকাল চারটায় নগরীর লালদীঘির মাঠে জানাজা শেষে মিসকিন শাহ মাজার কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। তিনি স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অসুস্থতার খবর শুনে তিনি অধ্যাপক চৌধুরী জহুরুল হককে দেখতে তার বাসায় যান। তিনি জানান, অধ্যাপক জহুরুল হক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে তার পরিবারের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে। চৌধুরী জহুরুল হক ১৯৬৯ সালে 'ঐতিহ্য' একুশের শ্রেষ্ঠ সংকলন হিসেবে প্রথম কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ড পুরষ্কারে ভূষিত হন। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের জন্য রোটারী ক্লাব চিটাগাং মিড টাউন সম্মাননা, বিজয় মেলা পরিষদ সম্মাননা, নবীন মেলা রজত জয়ন্তী সম্মাননাসহ বহু পুরস্কার পেয়েছেন তিনি। এছাড়া নাটকে অবদান রাখায় তিনি বাংলাদেশ নাট্য উন্নয়ন প্রকল্প, বাংলাদেশ গ্র"প থিয়েটার ফেডারেশন, বেঙ্গল ফাউন্ডেশন ও অবসর সাংস্কৃতিক গোষ্ঠী সম্মাননা পেয়েছেন। ছোটগল্প, নাটক, প্রবন্ধ গবেষণা, শিশু সাহিত্যসহ চৌধুরী জহুরুল হকের বিশটিরও বেশি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে 'চোঙ্গা গল্প', 'কথার কথা', 'শাড়ির রঙে রঙ', নাটক- 'কল্পিত কল্পনা', শিশুতোষ রচনা- 'শিশু সাহিত্য' উল্লেখযোগ্য। অধ্যাপক চৌধুরী জহুরুল হকের মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম বদিউল আলম গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। অধ্যাপক চৌধুরী জহুরুল হকের নামাজে জানাজায় চট্টগ্রামের সর্বস্তরের সংস্কৃতি কর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এমএসবি/১৭৪০ ঘ.