ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় সাক্ষ্য দেওয়ার জন্য স্যাটেলাইট চ্যানেল একুশের (ইটিভি) তিন সাংবাদিকের নামে সমন জারি করেছে আদালত।
সমন পাওয়া সংবাদকর্মীরা হলেন সিনিয়র প্রতিবেদক কনক সারওয়ার, ক্যামেরাম্যান হুমায়ুন কবীর ও আসাদুজ্জামান।
একুশে টেলিভিশনের সিনিয়র প্রতিবেদক কনক সারওয়ার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' দুপুর ১২টায় আমি তেজগাঁও থানা থেকে সাক্ষ্য দেওয়ার জন্য একটি সমন পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনায় সাক্ষ্য দেওয়ার জন্য আমাকে দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর আদালতে ডাকা হয়েছে। ''
গত ২০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেনাসদস্যের হাতে ছাত্র লাঞ্ছিত হওয়ার জেরে ক্যাম্পাসে ব্যাপক ছাত্র বিক্ষোভ ও সহিংসতা হয়।
এ ব্যাপারে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২১৪২ঘ.
bdnews24