২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা ১ ফেব্র"য়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা পিছিয়ে আগামী ১ ফেব্রয়ারি নির্ধারণ করা হয়েছে। এর আগে চলতি ১১ জানুয়ারি এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ৩০ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সভায় কারাবন্দি চার শিক্ষকের মুক্তি না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা পেছানোর দাবি জানানোর পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2008, 08:34 AM

Updated : 26 Aug 2022, 01:08 PM

ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা পিছিয়ে আগামী ১ ফেব্রয়ারি নির্ধারণ করা হয়েছে। এর আগে চলতি ১১ জানুয়ারি এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ৩০ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সভায় কারাবন্দি চার শিক্ষকের মুক্তি না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা পেছানোর দাবি জানানোর পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারাবন্দি চার শিক্ষকের মধ্যে তিনজনই বিভিন্ন অনুষদের ডিন। বুধবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন আ আ ম স আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে ডিনস কমিটির সভায় ২০০৭-০৮ শিক্ষাবর্ষের 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ তৃতীয় দফায় পিছিয়ে আগামী ১ ফেব্র"য়ারি নির্ধারণ করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/আরএ/জিএনএ/১৪২৭ ঘ.