২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম প্রহরে রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার শপথ নিল ঢাবি শিক্ষার্থীরা

ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র ব্যানার টানিয়ে জানালো তাদের কথা- 'শুভ নর্ববর্ষের শপথ নিলাম, রাজাকারমুক্ত বাংলাদেশ গড়বোই'। ক্যাম্পাসের রাজু ভাস্কর্য চত্ত্বরে শত শত শিক্ষার্থী জড়ো হয়ে ২০০৮ কে স্বাগত জানানোর সময় এমনই উচ্চারণ ছিল তাদের। জরুরি অবস্থা জারি থাকায় প্রথম প্রহরে ঢাবি ক্যাম্পাসের তুলনায় রাজধানীর অন্যান্য এলাকা ছিলো নিরব। অন্য বছরগুলোতে 'থার্টি ফার্স্ট' এর রাতে গুলশান ও বনানি এলাকা সরগরম থাকলেও এবার প্রবল নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এসব এলাকার রাস্তাঘাটে ছিলো সুনসান নিরবতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2008, 06:01 AM

Updated : 26 Aug 2022, 01:07 PM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র ব্যানার টানিয়ে জানালো তাদের কথা- 'শুভ নর্ববর্ষের শপথ নিলাম, রাজাকারমুক্ত বাংলাদেশ গড়বোই'। ক্যাম্পাসের রাজু ভাস্কর্য চত্ত্বরে শত শত শিক্ষার্থী জড়ো হয়ে ২০০৮ কে স্বাগত জানানোর সময় এমনই উচ্চারণ ছিল তাদের। জরুরি অবস্থা জারি থাকায় প্রথম প্রহরে ঢাবি ক্যাম্পাসের তুলনায় রাজধানীর অন্যান্য এলাকা ছিলো নিরব। অন্য বছরগুলোতে 'থার্টি ফার্স্ট' এর রাতে গুলশান ও বনানি এলাকা সরগরম থাকলেও এবার প্রবল নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এসব এলাকার রাস্তাঘাটে ছিলো সুনসান নিরবতা। রাত ১২টার পর গুলশান দুই নম্বর থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিবেদক লিটন হায়দার জানান, রাস্তায় লোকজন প্রায় ছিল না বললেই চলে। গাড়িও চলছে খুব কম। পুলিশ প্রায় প্রতিটি গাড়ি থামিয়ে তল্ল