ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষে স্নাতক ১ম সেমিস্টারে ভর্তি পরীক্ষার ফরম বিতরণ ১১ নভেম্বর থেকে শুরু হবে। আগামী ১১ জানুয়ারি থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা আছে।
ভর্তি ফরমের দাম রাখা হবে ২৫০ টাকা। ১১ থেকে ২৯ নভেম্বরের মধ্যে এটি সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয় বলে জানান উপচার্য অধ্যাপক এস আই খান।
এবার বিজ্ঞান, কলা, বাণিজ্য ও সামাজিক বিজ্ঞান অনুষদকে ক, খ, গ ও ঘ ইউনিট ধরে ভর্তি ফরম বিক্রি হবে। চারটি অনুষদের মাধ্যমে প্রায় তিন হাজার ছাত্র ভর্তি করা হবে বলে জানিয়েছেন উপাচার্য।
'ক' ইউনিটে ভর্তি পরীক্ষা ১১ জানুয়ারি, 'খ' ও 'গ' ইউনিটের ১৮ ও ২৫ জানুয়ারি এবং 'ঘ' ইউনিটে ভর্তি পরীক্ষা ১ ফেব্র"য়ারি অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএনডি/১৯৩২ ঘ.
bdnews24