২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয় ২০০৫ সালের অনার্স কোর্স ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৫ সালের চার বছর মেয়াদী অনার্স (সমন্বিত) কোর্স ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশ শুরু হয়েছে বলে মঙ্গলবার সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2007, 12:51 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৫ সালের চার বছর মেয়াদী অনার্স (সমন্বিত) কোর্স ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশ শুরু হয়েছে বলে মঙ্গলবার সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়। তথ্য বিবরণীতে বলা হয়, মঙ্গলবার বাংলা, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামী শিক্ষা, দর্শন, আরবি, অর্থনীতি, নৃ-বিজ্ঞান ও পদার্থবিদ্যা বিষয়ের ফলাফল প্রকাশিত হয়েছে। অন্যান্য বিষয়ের ফলাফলও শিগগিরই প্রকাশিত হবে। প্রকাশিত ফলাফল কলেজে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও এ ফলাফল জানা যাবে বলে তথ্য বিবরণীতে বলা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এমএ/ ১৮৪২ ঘ.