জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঈদ ও পূজার ছুটি শুরুর তারিখ ১০ অক্টোবর থেকে এগিয়ে ৩ অক্টোবর করা হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শবে কদর, জমাতুল বিদা, ঈদ-উল ফিতর, দুর্গা পূজা ও লক্ষ্মী পূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয় ছুটির তারিখে পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তিত তারিখ অনুযায়ী ১০ অক্টোবরের পরিবর্তে আগামী ৩ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাশ বন্ধ থাকবে। তবে এ সময়ে আগের ঘোষণা অনুযায়ী সব পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/এএল/এসএনডি/১৬০০ ঘ.
bdnews24