২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৭ তম বিসিএস এর মৌখিক পরীক্ষা ২৩ সেপ্টেম্বর থেকে শুরু

২৭ তম বিসিএস এর সাধারণ ক্যাডারের স্থগিত হয়ে যাওয়া মৌখিক পরীক্ষা আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত তারিখে অনুষ্ঠিত হবে। রোববার সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়, অনিবার্য কারণবশত ২৩, ২৬, ২৭, ২৮ ও ৩০ আগস্ট তারিখের স্থগিত হওয়া মৌখিক পরীক্ষা যথাক্রমে ২৩, ২৪, ২৫, ২৬ এবং ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2007, 11:50 AM

Updated : 26 Aug 2022, 08:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউউজ টুয়েন্টিফোর ডটকম)- ২৭ তম বিসিএস এর সাধারণ ক্যাডারের স্থগিত হয়ে যাওয়া মৌখিক পরীক্ষা আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত তারিখে অনুষ্ঠিত হবে। রোববার সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়, অনিবার্য কারণবশত ২৩, ২৬, ২৭, ২৮ ও ৩০ আগস্ট তারিখের স্থগিত হওয়া মৌখিক পরীক্ষা যথাক্রমে ২৩, ২৪, ২৫, ২৬ এবং ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। তথ্য বিবরণীতে বলা হয়, মৌখিক পরীক্ষার নতুন তারিখ নির্ধারণের বিষয়টি চিঠির মাধ্যমে প্রার্থীদের জানানো হচ্ছে। প্রার্থীদের এর আগে ইস্যু করা চিঠিসহ পরিবর্তীত তারিখে মৌখিক পরীক্ষার বোর্ডে উপস্থিত হতে হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এসএনডি/১৭৫১ ঘ.