২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীদের ওপর 'হামলার অভিযোগ' এর তদন্ত চেয়েছে ঢাবি সিন্ডিকেট

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে সহিংস পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। একইসঙ্গে সিন্ডিকেট বিশ্ববিদ্যালয় বন্ধের পর হল ছেড়ে যাওয়ার সময় শিক্ষার্থীদের ওপর 'নির্বিচার হামলা ও হয়রানির অভিযোগ' তদন্তের জন্য সরকারকে অনুরোধ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2007, 05:04 PM

Updated : 26 Aug 2022, 08:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে সহিংস পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। একইসঙ্গে সিন্ডিকেট বিশ্ববিদ্যালয় বন্ধের পর হল ছেড়ে যাওয়ার সময় শিক্ষার্থীদের ওপর 'নির্বিচার হামলা ও হয়রানির অভিযোগ' তদন্তের জন্য সরকারকে অনুরোধ করেছে। শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকে ওই ঘটনার পর গ্রেপ্তার হওয়া জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আনোয়ার হোসেন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হারুন অর রশিদের বিষয়ে সহানুভূতিশীল ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণের জন্যও সরকারের প্রতি অনুরোধ জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে দেওয়া সিন্ডিকেট বৈঠক সম্পর্কিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজের সভাপতিত্বে ওই বৈঠকের সর্বসম্মত প্রস্তাবে বলা হয়, "সিন্ডিকেট মনে করে ২০ আগস্ট এবং তার পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা অত্যন্ত দুঃখজনক। ২০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে যে আকস্মিক ও অনভিপ্রেত ঘটনাটি ঘটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সেনা কর্মকর্তাদের সহযোগিতামূলক ও দায়িত্বশীল আলোচনার মধ্য দিয়ে সেখানেই মীমাংসা হয়েছিল।" এতে বলা হয় "বিশ্ববিদ্যালয় বন্ধ করার ঘোষণার পর ছাত্র-ছাত্রীরা শান্তিপূর্ণভাবে আবাসিক হলগুলো খেকে বাড়ি যাওয়ার পথে কিছু ক্ষেত্রে নির্বিচার হামলা ও হয়রানির শিকার হয় বলে অভিযোগ রয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। সিন্ডিকেট এর সুষ্ঠু তদন্তের জন্য সরকারের কাছে অনুরোধ করেছে।" বিশ্ববিদ্যালয়ের ঘটনায় সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ, সেনাক্যাম্প প্রত্যাহার ও বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের মতো তাৎক্ষণিক, দায়িত্বশীল ও প্রশংসনীয় পদক্ষেপে সব উত্তেজনা প্রশমিত হয়ে পরিস্থিতি শান্ত হয়ে যাওয়াই যৌক্তিক ও প্রত্যাশিত ছিল বলে বৈঠকে মত প্রকাশ করা হয়। বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর পরে বিভিন্ন স্থানে সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গৃহীত প্রস্তাবে বলা হয়, "সিন্ডিকেট মনে করে বিশ্ববিদ্যালয় এলাকার অংশে একটি রাস্তায় এ সময়ে একজন সেনা সদস্যের উপর হামলা ও সেনা যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাটি ছিল উদ্দেশ্যমূলক নিন্দনীয় ও জঘন্য অপরাধ।" সারাদেশে ধ্বংসযজ্ঞ ও সহিংসতার ঘটনার পেছনে কাদের ভূমিকা ছিল তা বিচার বিভাগীয় তদন্ত কমিশনের মাধ্যমে প্রকাশিত হবে বলে প্রস্তাবে আশা প্রকাশ করা হয়। এতে বলা হয়, "সিন্ডিকেট লক্ষ করছে যে, ২০ আগস্ট পরবর্তী ঘটনায় ঢালাওভাবে কিছু শিক্ষককে সংশ্লিষ্ট করে সা