২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জবির ভাংচুর মামলায় অভিযোগপত্র দেওয়া হচ্ছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গত ২১ ও ২২ আগস্ট ছাত্র বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাত চার/পাঁচ হাজার জনের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগপত্র দেওয়া হবে দুই/এক দিনের মধ্যে। এতে আট থেকে ১০ জনের নাম থাকবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2007, 03:55 PM

Updated : 26 Aug 2022, 08:35 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গত ২১ ও ২২ আগস্ট ছাত্র বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাত চার/পাঁচ হাজার জনের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগপত্র দেওয়া হবে দুই/এক দিনের মধ্যে। এতে আট থেকে ১০ জনের নাম থাকবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানার উপ-পরিদর্শক আসলাম হোসেন শনিবার জানান, "আগামী দুই/এক দিনের মধ্যে আট থেকে ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত নয় এমন কেউ যাতে হয়রানি না হয় সে দিকে খেয়াল রাখছে পুলিশ।" তিনি জানান, ভিডিও ফুটেজ দেখে অপরাধী চিহ্নিত করার প্রক্রিয়া প্রায় শেষ হয়েছে। এছাড়া সাক্ষ্য প্রমাণে কেউ অপরাধী বলে বিবেচিত হলে অভিযোগপত্রে তাদের নামও আসতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন দফা দাবিতে গত ২১ ও ২২ আগস্ট ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের ভেতর ও আশপাশের এলাকায় ভাংচুর ও অগ্নিসংযোগ চালায়। পরে জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগে ২২ আগস্ট কোতয়ালি থানার উপ-পরিদর্শক মো. আমির হোসেন বাদী হয়ে অজ্ঞাত চার/পাঁচ হাজার ছাত্রের বিরুদ্ধে মামলা করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/২১৫০ ঘ.