২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালাল বিশ্ববিদ্যালয় খুলছে ১০ সেপ্টেম্বর

আসছে ১০ সেপ্টেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলছে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য ড. এম আমিনুল ইসলামের সভাপতিত্বে সকাল ৯টায় অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয় ৮ সেপ্টেম্বর আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। সিন্ডিকেট সভায় অন্যদের মধ্যে ছিলেন, ড. শফিকুর রহমান চৌধুরী, ড. সাজেদুল করিম, ড. সাবিনা ইসলাম, ড. মুহাম্মদ ইউনূস, কোষাধ্যক্ষ সামছুল হুদা, রাগিব রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ নাজমুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2007, 08:11 AM

Updated : 26 Aug 2022, 08:34 PM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আসছে ১০ সেপ্টেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলছে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য ড. এম আমিনুল ইসলামের সভাপতিত্বে সকাল ৯টায় অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয় ৮ সেপ্টেম্বর আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। সিন্ডিকেট সভায় অন্যদের মধ্যে ছিলেন, ড. শফিকুর রহমান চৌধুরী, ড. সাজেদুল করিম, ড. সাবিনা ইসলাম, ড. মুহাম্মদ ইউনূস, কোষাধ্যক্ষ সামছুল হুদা, রাগিব রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ নাজমুল ইসলাম। বিশ্ববিদ্যালয় খোলার পর বিভিন্ন সেমিস্টারের স্থগিত হয়ে যাওয়া টার্ম টেস্টসহ অন্যান্য পরীক্ষার পরিবর্তিত তারিখ ঘোষণা করা হবে। ২২ আগস্ট বিকেলে সরকার এক আদেশে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। ওই সময় শাহজালাল বিশ্ববিদ্যালয়ও বন্ধ ঘোষণা করা হয়। উপাচার্য এম আমিনুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কমকে বলেন, "অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে শাবি পরিস্থিতি অনেকটা শান্ত। তাই সিন্ডিকেটের সভায় বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএল/এমএ/১৪০৭ঘ.