চট্টগ্রাম, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মেরিন ফিশারিজ একাডেমির ২০০৭-০৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তির আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে।
একাডেমির অধ্যক্ষ কমান্ডার এম মকবুল হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে রোববার জানান, প্রথম বর্ষে বিএসসি (পাস) নটিক্যাল/ইঞ্জিনিয়ারিং মেরিন ফিসারিজ কোর্সে ভর্তির আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময়সীমা ৫ সেপ্টেম্বর থেকে বাড়িয়ে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।
তবে ভর্তির লিখিত পরীক্ষা পূর্ব ঘোষিত ২৮ সেপ্টেম্বর তারিখেই অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এসএনডি/২২৩৫ ঘ.
bdnews24