২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র বিক্ষোভের ঘটনায় রাবির আট শিক্ষকের বিরুদ্ধে অভিযোগপত্র

ছাত্র বিক্ষোভের ঘটনায় জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগে দায়ের করা দুই মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আট শিক্ষকসহ ২০ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। শনিবার রাতে অভিযোগপত্র দুটি দেওয়া হয় বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন রাজশাহী মহানগর হাকিম আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মাহবুবুল কুদ্দুস সিদ্দিকী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2007, 07:53 AM

Updated : 26 Aug 2022, 08:33 PM

রাজশাহী, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ছাত্র বিক্ষোভের ঘটনায় জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগে দায়ের করা দুই মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আট শিক্ষকসহ ২০ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। শনিবার রাতে অভিযোগপত্র দুটি দেওয়া হয় বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন রাজশাহী মহানগর হাকিম আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মাহবুবুল কুদ্দুস সিদ্দিকী। এর আগে গ্রেপ্তার হওয়া তিন শিক্ষক অধ্যাপক সাইদুর রহমান খান, অধ্যাপক আব্দুস সোবহান ও মলয় ভৌমিক ছাড়াও অভিযুক্তদের তালিকায় নাম আছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তিন শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস, সেলিম রেজা নিউটন ও আব্দুল্লাহ আল মামুন এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু ও অধ্যাপক সারোয়ার জাহান সজলের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভের জের ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্যাপক ভাংচুর ও সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে ২২ আগস্ট পুলিশের গুলিতে এক রিকশাচালক নিহত হন। এ পরিপ্রেক্ষিতে সংঘর্ষ ও ভাংচুর এবং সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) গাড়ি পোড়ানোর ঘটনায় মতিহার থানায় দুটি মামলা হয়। একটি মামলা করেন মতিহার থানার উপ-পরিদর্শক ফারুখ হোসেন। ডিজিএফআইয়ের গাড়ি পোড়ানোর অভিযোগে অপর মামলাটি করেন গোয়েন্দা সংস্থাটির সহকারী পরিচালক শওকত আলী। ফারুখ হোসেনের দায়ের করা মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক সাইদুর রহমান খান, রাবি প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক আব্দুস সোবহান, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মলয় কুমার ভৌমিক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস, একই বিভাগের সহযোগী অধ্যাপক সেলিম রেজা নিউটন ও সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনকে অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. নাসির উদ্দিন। তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আসামিরা জরুরি বিধিমালা ভঙ্গ করে সংঘর্ষের জন্য উস্কানি দিয়েছেন।" ডিজিএফআইয়ের গাড়ি পোড়ানোর মামলার অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা মতিহার থানার উপ-পরিদর্শক মুক্তার হোসেন। এ মামলায় রাবির ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু, অধ্যাপক সারোয়ার জাহান সজলসহ ১৪ জনকে অভিযুক্ত করা হয়েছে বলে জানান মুক্তার হোসেন। অভিযোগপত্রভুক্ত অপর আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সাদিকুল ইসলাম, রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন, রাবি ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল। মুক্তার হোসেন জানান, আসামীদের বিরুদ্ধে জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। তারা গাড়ি পোড়ানোয় উস্কানি দিয়েছেন। আদালত পরিদর্শক মাহবুবুল কুদ্দুস সিদ্দিকী বলেন, "দুটি অভিযোগপত্রই পেয়েছি।" সা