২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক পেটানোর দায়ে জাবি ছাত্রলীগ নেতা বহিষ্কৃত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও আজকের কাগজের জাবি প্রতিনিধি ফুয়াদ হোসেনকে মারধরের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা জাহিদ পারভেজ খান পুলককে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2007, 07:00 AM

Updated : 26 Aug 2022, 08:33 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আগস্ট ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও আজকের কাগজের জাবি প্রতিনিধি ফুয়াদ হোসেনকে মারধরের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা জাহিদ পারভেজ খান পুলককে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন । বুধবার উপাচার্য খন্দকার মুস্তাহিদুর রহমানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ পারভেজ খান পুলক গত ৫ আগস্ট ফুয়াদ হোসেনকে মারধর করেন। এ ঘটনায় প্রক্টর অফিস শোকজ করলেও পুলক তার জবাব দেননি। এর পরিপ্রেক্ষিতে পুলককে এক বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করে ফুয়াদ হোসেন বলেন, "এ সিদ্ধান্ত ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/এমআই/১২৫৯ ঘ.