২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ছাত্র বিক্ষোভের ঘটনায় আরও দুটি মামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ ও গাড়ি পোড়ানোর অভিযোগে আরও দুটি মামলা হয়েছে। উপাচার্যের বাসভবন ভাংচুরের অভিযোগে শনিবার উপাচার্য ড. আলতাফ হোসেনের পক্ষে ভারপ্রাপ্ত নিবন্ধক মো. সাফি নগরীর মতিহার থানায় একটি মামলা দায়ের করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2007, 02:13 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

রাজশাহী, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ ও গাড়ি পোড়ানোর অভিযোগে আরও দুটি মামলা হয়েছে। উপাচার্যের বাসভবন ভাংচুরের অভিযোগে শনিবার উপাচার্য ড. আলতাফ হোসেনের পক্ষে ভারপ্রাপ্ত নিবন্ধক মো. সাফি নগরীর মতিহার থানায় একটি মামলা দায়ের করেন। ডিজিএফআই কর্মকর্তার গাড়ি পোড়ানোর অভিযোগে একই থানায় শুক্রবার অন্য মামলাটি করেন রাজশাহীর ডিজিএফআই-এর সহকারী পরিচালক শওকত আলী। এর আগে অজ্ঞাত নামা আড়াই হাজার ব্যক্তিকে আসামি করে একই থানায় আরও একটি মামলা দায়ের করা হয়। এ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ছাত্র-পুলিশ সংঘর্ষে রিকশা চালক নিহত, ভাংচুর ও ডিজিএফআই কর্মকর্তার গাড়ি পোড়ানোর ঘটনায় মহানগরীর মতিহার থানায় মোট তিনটি মামলা হলো বলে জানান মহানগর পুলিশের উপ-কমিশনার মাহবুবুর রহমান। ভারপ্রাপ্ত নিবন্ধক মো. সাফির দায়ের করা মামলায় ২২ আগস্ট রাবি উপাচার্যের বাসভবন ও গাড়ি ভাংচুর, টেলিফোন ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও গোয়েন্দা সংস্থার একটি গাড়ি পোড়ানোর অভিযোগ আনা হয়েছে। তবে এজাহারে সুনির্দিষ্ট কাউকে আসামি করা হয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/২০১৪ ঘ.