২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশি বাধায় রাজশাহী আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন পণ্ড

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাজশাহী ক্যাম্পাস কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন পণ্ড করে দিয়েছে পুলিশ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আউটার ক্যম্পাস বন্ধে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সিদ্ধান্তের বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্য করতে শনিবার সকালে কর্তৃপক্ষ ক্যাম্পাসে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2007, 04:34 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

রাজশাহী, আগস্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাজশাহী ক্যাম্পাস কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন পণ্ড করে দিয়েছে পুলিশ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আউটার ক্যম্পাস বন্ধে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সিদ্ধান্তের বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্য করতে শনিবার সকালে কর্তৃপক্ষ ক্যাম্পাসে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটর আবদুস সেলিম দিনার জানান, মঞ্জুরি কমিশন আউটার ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত দিলে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। এ অবস্থায় শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে নিজেদের অবস্থান পরিষ্কার করতে সংবাদ সম্মেলন ডাকা হয়। কিন্তু সকাল ১০ টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ আইন-শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কার কথা জানিয়ে এটি বন্ধ করে দেয়। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমজান আলী জানান, গত বৃহস্পতিবার থেকে ওই ক্যাম্পাসের শিক্ষার্থীরা আন্দোলন করছে। এতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় সংবাদ সম্মেলন করতে দেওয়া হয়নি। এদিকে শুক্রবার বিকেলে গ্রেপ্তার হওয়া আন্দোলনকারী আট শিক্ষার্থীকে জরুরি বিধিমালায় আটক দেখানো হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, জরুরি অবস্থায় ক্যাম্পাসে আন্দোলন ও ভাংচুর করার অভিযোগে শুক্রবার রাজীব, ফয়সাল, হিমেল, ডলার, কমেল, শামীম, যুবায়ের ও জানুকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/২২৩৫ ঘ.