২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ঘোষণার দাবি করেছেন ঢাবির ২২৫ শিক্ষক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২৫জন শিক্ষক ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণাসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার বিচারের রায় অবিলম্বে কার্যকর করার দাবি জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2007, 12:55 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২৫জন শিক্ষক ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণাসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার বিচারের রায় অবিলম্বে কার্যকর করার দাবি জানিয়েছেন। শনিবার এক বিবৃতিতে শিক্ষকরা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মুক্তিও দাবি করেন। এতে বলা হয়, শেখ হাসিনার আইনের আশ্রয় লাভের অধিকার নিশ্চিত করতে হবে। বিবৃতিতে স্বাক্ষর দেওয়া শিক্ষকদের মধ্যে আছেন, ড. মেসবাহ উদ্দিন আহমেদ, ড. মিজানুর রহমান, ড. হারুন ইউসুফ, ড. বদরুল ইমাম,ড. আব্দুস সামাদ, ড. আফতাব আলম খান, ড. জাহাঙ্গীর আলম, ড. শেখ শামীমুল আলম, অধ্যাপক রাখ হরি সরকার, ড. গুলশান আরা লতিফা, অধ্যাপক মাসুদা খাতুন, ইয়াসমীন সুলতানা, ড. সাজাহান মিয়া, ড. দুলাল ভৌমিক, ড. হোসেন মনসুর, ড. আনোয়ার হোসেন, ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ড. এ কে আজাদ চৌধুরী, ড. হারুন-অর-রশিদ, মো. আনোয়ার হোসেন, ড. ইমদাদুল হক, ড. মনোরঞ্জন সাহা, ড. হামিদা খানম, ড. মুনতাসীর মামুন, ড. এ এইচ এম নুরুন নবী, ড. দূর্গাদাস ভট্টাচার্য, অধ্যাপিকা হোসনে আরা বেগম, ড. এম এ হালিম প্রমুখ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/১৮৪৩ ঘ.