২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'উপরের নির্দেশে' রাবিতে গণছুটি নেওয়া শিক্ষকদের তালিকা হচ্ছে

শেখ হাসিনার মুক্তিসহ তিনদফা দাবিতে বৃহস্পতিবার গণছুটি নেওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তালিকা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, 'উপর মহল' এর নির্দেশে এ তালিকা হচ্ছে। এছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন কর্মসূচি পালনকারী শিক্ষকদের বাসায় গিয়ে জিজ্ঞাসাবাদ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় ছুটি নেওয়া শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শেখ হাসিনার মুক্তি, রাজনৈতিক কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ঘোষিত সময়ের আগেই নির্বাচন অনুষ্ঠান ও রাবিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় দুর্নীতিমুক্ত করার দাবিতে বৃস্পতিবার রাবির দুই শতাধিক শিক্ষক গণছুটি কর্মসূচি পালন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2007, 12:11 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার মুক্তিসহ তিনদফা দাবিতে বৃহস্পতিবার গণছুটি নেওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তালিকা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, 'উপর মহল' এর নির্দেশে এ তালিকা হচ্ছে। এছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন কর্মসূচি পালনকারী শিক্ষকদের বাসায় গিয়ে জিজ্ঞাসাবাদ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় ছুটি নেওয়া শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শেখ হাসিনার মুক্তি, রাজনৈতিক কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ঘোষিত সময়ের আগেই নির্বাচন অনুষ্ঠান ও রাবিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় দুর্নীতিমুক্ত করার দাবিতে বৃস্পতিবার রাবির দুই শতাধিক শিক্ষক গণছুটি কর্মসূচি পালন করেন। এর পরই বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এম আলতাফ হোসেন ছুটি নেওয়া শিক্ষকদের তালিকা দিতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দেন। ঘটনার সত্যতা স্বীকার করে উপাচার্য অধ্যাপক এম আলতাফ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, উপর মহলের নির্দেশে তালিকা করা হচ্ছে। এর বেশি কিছু জানাতে অবশ্য তিনি রাজি হননি। এদিকে, ছুটি নেয়া শিক্ষকদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, বুধবার রাত ও বৃহস্পতিবার বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন তাদের বাসায় ফোন করে ছুটি নেওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন। তালিকা তৈরি হচ্ছে জেনে উৎকন্ঠার আছেন বলে জানান এসব শিক্ষক। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৮০২ ঘ.