২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মুক্তি দাবিতে ক্লাশ নেননি রাবির ২০০ শিক্ষক

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মুক্তিসহ তিন দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০০ জন শিক্ষকের গণছুটি কর্মসূচি বৃহস্পতিবার পালিত হয়েছে। এদিন এসব শিক্ষকরা শিক্ষা কার্যক্রমে অংশ নেননি। শিক্ষকরা ক্লাশ না নেওয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল খুব কম। তবে বিভিন্ন বিভাগে পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে। ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স বিভাগের অধ্যাপক আবদুস সোবহান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শেখ হাসিনার মুক্তি, রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে স্বল্পতম সময়ে জাতীয় নির্বাচন এবং রাবিসহ দেশের সব শিক্ষাঙ্গন দুর্নীতিমুক্ত করার দাবিতে শিক্ষকরা গণছুটি কর্মসূচি পালন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2007, 09:01 AM

Updated : 26 Aug 2022, 08:21 PM

রাজশাহী, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মুক্তিসহ তিন দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০০ জন শিক্ষকের গণছুটি কর্মসূচি বৃহস্পতিবার পালিত হয়েছে। এদিন এসব শিক্ষকরা শিক্ষা কার্যক্রমে অংশ নেননি। শিক্ষকরা ক্লাশ না নেওয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল খুব কম। তবে বিভিন্ন বিভাগে পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে। ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স বিভাগের অধ্যাপক আবদুস সোবহান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শেখ হাসিনার মুক্তি, রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে স্বল্পতম সময়ে জাতীয় নির্বাচন এবং রাবিসহ দেশের সব শিক্ষাঙ্গন দুর্নীতিমুক্ত করার দাবিতে শিক্ষকরা গণছুটি কর্মসূচি পালন করেন। এ দাবিতে ওই ২০০ শিক্ষক বুধবার নিজ নিজ বিভাগীয় সভাপতির কাছে ছুটির আবেদন করে বৃহস্পতিবার গণছুটি কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৪৪৭ ঘ.