রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জরুরি বিধিমালা লঙ্ঘন করে মিছিল করার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তুহিন রেজাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
নগরীর মোনাফের মোড় থেকে মঙ্গলবার রাত ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
মতিহার থানার কর্তব্যরত উপ পরিদর্শক হাবিব জানান, তুহিনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ আইন শৃখলা ভঙ্গের অভিযোগ আছে।
প্রসঙ্গত শেখ হাসিনাকে গ্রেপ্তারের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে শনিবার সন্ধ্যায় ক্যাম্পাসে মিছিল করে ছাত্রলীগ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৫৫১ ঘ.
bdnews24