২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি- শামসুন্নাহার হলে পুলিশী হামলায় বিচার না হওয়ায় শিক্ষার্থীদের প্রতিবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের ছাত্রীদের ওপর পুলিশের বর্বরোচিত হামলার পঞ্চম বছর পূর্তিতে সোমবার হলের গেটের সামনে মোমবাতি জ্বালিয়ে ঘটনার প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। শামসুন্নাহার হল কালো দিবস ব্যানারে শিক্ষার্থীরা মোমবাতি জ্বালানোর পাশাপাশি এক মিনিট নীরবতা পালন করে। তারা ঘটনার বিচারের দাবি, তদন্ত রিপোর্ট প্রকাশ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2007, 04:14 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের ছাত্রীদের ওপর পুলিশের বর্বরোচিত হামলার পঞ্চম বছর পূর্তিতে সোমবার হলের গেটের সামনে মোমবাতি জ্বালিয়ে ঘটনার প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। শামসুন্নাহার হল কালো দিবস ব্যানারে শিক্ষার্থীরা মোমবাতি জ্বালানোর পাশাপাশি এক মিনিট নীরবতা পালন করে। তারা ঘটনার বিচারের দাবি, তদন্ত রিপোর্ট প্রকাশ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। অধ্যাপক সুলতানা শফি প্রভোস্ট থাকাকালে ২০০২ সালের ২৩ জুলাই গভীর রাতে আন্দোলন দমনের জন্য পুলিশ হলের ছাত্রীদের ওপর হামলা চালায়। শিক্ষার্থীরা এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুললে তৎকালীন উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী পদত্যাগ করতে বাধ্য হন। ঘটনার নেপথ্যনায়ক ছাত্রদলের বহিরাগত নেত্রী কানন এবং তার সহযোগী লুসি, শান্তা, মৌসহ অন্যদের কোন শাস্তি দেওয়া হয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এমএআর/ এসকে ২২০৬ ঘ.