রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম): আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মুক্তি দাবিতে ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শনিবার রাত পৌনে আটটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল ও সংক্ষিপ্ত পথসভা করেছে। পথসভায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে রবিবার রাবিতেও অর্ধ দিবস ধর্মঘটের ডাক দেয়া হয়।
পুলিশ ছাত্রলীগ কর্মীদের ধাওয়া করলে পথসভা পন্ড হয়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এনামুল হক ছাত্রলীগের মিছিলের বিষয়টি স্বীকার করে বলেন, বিষয়টি তিনি মতিহার থানাকে জানিয়েছেন। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ক্যাম্পাসে টহল দিতে শুরু করেছে। কাউকে পেলে তাকে গ্রেফতার করা হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে ২১২৮ ঘ.
bdnews24